• লিড নিউজ
  • জাতীয়

‎তারেক রহমানের হাদির কবর জিয়ারত: আজিজ মার্কেটের সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন আজ (শনিবার, ২৭ ডিসেম্বর)। তার কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
‎
‎আজ সকালে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎পোস্টে বলা হয়েছে, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
‎
‎এছাড়া পোস্টে বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শাহবাগে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
‎
‎এর আগে গতকাল (শুক্রবার, ২৭ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। কনকনে শীতের রাতেও তারা শাহবাগে অবস্থান করে।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo