• সমগ্র বাংলা

জামালপুরে পুকুরে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিমে একটি পুকুরে নবজাতক অজ্ঞাত শিশুর মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে।  সদ্য জন্ম নেওয়া শিশুটির মরদেহ এক থেকে দুদিন আগে পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo