• সমগ্র বাংলা

টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান-এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শাকিল উজ্জামানের বাবা ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ গোপালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান-এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়ে তুলতে শাকিল উজ্জামান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।

মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo