• সমগ্র বাংলা

মাদারীপুর-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) ইসলামী আন্দোলনের শিবচর উপজেলা শাখার নেতৃবৃন্দ নিয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান এর থেকে হাতপাখা প্রতীকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থী মাওলানা আকরাম হুসাইন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে মাওলানা আকরাম হুসাইন বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ পাই, তাহলে শিবচরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, শিবচর উপজেলা শাখার সদস্য মাওলানা আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ শাহিন শিকদারসহ সংগঠনের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo