ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত মনোনয়ন ফরম অনুযায়ী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে তাকে পাবনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। ফর্মে উল্লেখ রয়েছে, দলটির নিবন্ধন নম্বর ০০৯ এর আওতায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়নপত্রে প্রার্থীর নাম হিসেবে মো. হাসান জাফির তুহিন উল্লেখ করা হয় এবং নির্বাচনী এলাকা হিসেবে ৭০ পাবনা-৩ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ফর্মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর ও সিল সংযুক্ত রয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার।”
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)