ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসনে দলের চেয়ারপার্সন (অসুস্হ) বেগম বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জেলা কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এসময় উপস্থিত ছিলেন জেলা এবং অঙ্গ সংগঠনের নেতারা।
আজ বুধবার দুপুরে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে নেত্রীর জন্য মনোনয়নপত্র গ্রহন করেন তারা।
পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথার সময় সাধারন ভোটারদের কাছে (হয়তঃ) নেত্রীর জীবনের শেষ ইলেকশনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারা।
পৈতৃক নিবাস সূত্রে বেগম খালেদা জিয়ার শৈশব, শিক্ষা এবং বৈবাহিক জীবন কেটেছে দিনাজপুর শহরে। দিনাজপুরের কন্যা হিসেবে পরিচিতি রয়েছে বেগম জিয়ার।
এর আগে একই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার প্রার্থী অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খায়রুজ্জামান।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)