• সমগ্র বাংলা

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে চাটমোহর থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে ঢাকায় যাবে দশটি স্পেশাল ট্রেন। এরমধ্যে একটি স্পেশাল ট্রেন যাচ্ছে পাবনার চাটমোহর থেকে।

কেন্দ্রীয় কৃষকদলের প্রচার সম্পাদক অধ্যাপক শামসুর রহমান শামস জানান, পাবনার নির্বাচনি ৩,৪,৫ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় চাটমোহর রেলস্টেশন থেকে এই স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।

এই স্পেশাল ট্রেনে চাটমোহর, ভাগুরা, ফরিদপুর ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা সদরসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন বলেও জানান তিনি।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo