• সমগ্র বাংলা

ফরিদপুরে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন : একসাথে নেশার করার কথা বলে চালককে হত্যা করে সহকর্মী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে অটো রিকশা চালকের ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও প্রধান আসামিসহ দুইজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। একসাথে নেশা করার কথা বলে ডেকে রিকশাচালক টিপুকে হত্যা করে তার সহকর্মী রাজিব খান (৪১)। হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও রিক্সার ব্যাটারীসহ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানার কনফারেন্স রুমে আয়োজিত  সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন।

ঘাতক রাজিব খান জেলার সদর উপজেলার বাকীগঞ্জ গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে। অপর আসামী মান্নান হাওলাদার সাহা বিশ্বাস ডাঙ্গী গ্রামের মানিক হাওলাদারের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মুল আসামী রাজিব খান ও নিহত টিপু শহরের একটি ইট ভাটায় কাজ করতো। নিহত টিপু শেখ অবসর সময়ে রিকশা চালাতো। গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর একসাথে নেশা করার কথা বলে টিপুকে ডাকে ঘাতক। এরপর রাতে শহরতলীর ঈশানগোপালপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গাজাসেবন শেষে চাকু দিয়ে চালক টিপু কে কুপিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়।

পরের দিন সকালে লাশ উদ্ধার শেষে নিহতের ভাই সিদ্দিক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। নিহতের মোবাইলের কললিস্ট ও বিভিন্ন এলাকার সিসি টিভির ফুটেজের সূত্র ধরে ঘাতক রাজিব শেখ কে আটক করে পুলিশ। ঘাতক রাজিব খান দায় দেনা হওয়ায় অটোরিকশা টি ছিনতাইয়ের উদ্যেশ্যে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এই ঘটনায় ছিনতাই হওয়া চোরাই রিকশা কেনাবেচাকারী অপর একজন কে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo