• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই: সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) সকালে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে প্রেস বিফ্রিংয়ে সিইসি এসব কথা বলেন।

‎সিইসি বলেন, ‘আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাড়িয়ে আছি। আপনারা দেশের অবস্থা জানেন। দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়া আমাদের দায়িত্ব।’

‎সিইসি জানান, জাতির ক্রান্তিলগ্নে ইসির ওপর যে দায়িত্ব এসেছে সেটি ভালোভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।

‎পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ না করলে ইসির ঘুম হারাম হয়ে যায় উল্লেখ করে সিইসি বলেন, ‘প্রশাসনে আইনের বিধানের মাধ্যমে সাহসী পদক্ষেপ নিলেই তবে নির্বাচন সুষ্ঠু হবে।’

‎নাসির উদ্দিন আরও বলেন, ‘সারা দেশের মাঠ প্রশাসন এখানে। আপনারা বুক ফুলিয়ে সাহস দিলে আমি সাহস পাবো। আইন অনুযায়ী কাজ করলে ইসি আপনাদের সঙ্গে আছে।’

‎এ ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক।

‎নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে এ ব্রিফিংয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এছাড়া ব্রিফিংয়ের বিকেলের ভাগে উপস্থিত থাকবেন সরকারের চার উপদেষ্টা।

মন্তব্য (০)





image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

  • company_logo