• লিড নিউজ
  • জাতীয়

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে: সিইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ওসমান হাদির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে। তবে নির্বাচনি পরিবেশ পরিপূর্ণভাবে বজায় রয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

‎সিইসি বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। একইসাথে প্রার্থী ও ভোটারদের ভয় কেটে যাবে।

‎বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাঁধা নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের বিষয়ে ইসি, রাজনৈতিক দল ও ভোটাররা এক। দেশের ইসিহাসে প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রম নিয়ে সন্তুষ্ট কমিশন।

‎ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আর তিনদিন হাতে আছে। দেশের ভিতর যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারাও এর মধ্যে নিবন্ধন করে ফেলবেন। সবাই ভোটের আওতায় আসেন। আগামী তিনদিনের মধ্যে আশা করি নিবন্ধন হার অনেক বেড়ে যাবে। আশা করি আমাদের এই হাইব্রিড সমাধান সারাবিশ্বে মডেল হয়ে থাকবে।

‎সার্বিক প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে করা হচ্ছে উল্লেখ করে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানান সিইসি।

মন্তব্য (০)





image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

  • company_logo