ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলার ৫ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেন।
আপিলের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুনের পরিবার। এর আগে গেলো ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন।
এ মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেকটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। পরে তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...
নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...
নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...
নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

মন্তব্য (০)