ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পাশ থেকে হাত বাধা এক অজ্ঞাত (২৫) যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঐ অফিস সংলগ্ন রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায় , এক নারী রাস্তার পাশে ওই যুবতীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহ্ন রয়েছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)