• সমগ্র বাংলা

রাণীনগরে উপজেলা দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় মৌসুমীর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রবীনের সভাপতি আক্তারুর জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান।
দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো সমৃদ্ধি'র উন্নয়ন মেলা, ম্যারাথন দৌড়, সাইকেল রালী,  উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে  সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যাক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় ১৪ টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।

অনুষ্ঠানে মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুর রউফ পাভেল, উপজেলা কর্মসূচী সমন্বয়কারী শাহীন আহম্মেদ, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র ছাত্রী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo