• সমগ্র বাংলা

পঞ্চগড়ের আকাশে রহস্যময় আলোর ঝলক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের রাতের আকাশে হঠাৎ দেখা মিলেছে এক রহস্যময় আলোর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর আকাশে উজ্জ্বল একটি আলোর গতিবিধি দেখতে পেয়ে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয় জেলার বিভিন্ন এলাকায়। মুহূর্তের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোটিকে ঘিরে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

স্থানীয়দের কেউ কেউ আলোটিকে ড্রোন কিংবা অজ্ঞাত কোনো বস্তু হিসেবে আখ্যা দিলেও অনেকের ধারণা এটি ছিল উল্কা। আবার কয়েকজন দাবি করেছেন, আলোটি যাওয়ার পর বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড় শহরের পাশাপাশি সদর উপজেলার চাকলাহাট, হাড়িভাসা, সরদাপাড়া, ময়নাগুড়ি, দেওয়ানহাট ও মালাদাম, বোদা উপজেলার কালিয়াগঞ্জ এবং তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একই সময় আকাশে আলোটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ে। ফেসবুক ব্যবহারকারী রুবেল লিখেছেন, তার বাড়ির ওপর দিয়ে সাদা রঙের মিসাইল সদৃশ একটি বস্তু উড়ে গিয়ে বিকট শব্দ সৃষ্টি করে, এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে কালাম শেরে বাংলা পার্কের জুলাই স্তম্ভ এলাকা থেকে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করে আলোটি কী হতে পারে- সে প্রশ্ন তোলেন।

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এটি উল্কা ছাড়া অন্য কিছু নয়। তিনি আতঙ্কিত না হয়ে এবং গুজবে কান না দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo