• সমগ্র বাংলা

ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২'গ্রেফতার ১২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি : ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’এর অংশ হিসেবে ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে বুধবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ সময় ফেনী মডেল থানা পুলিশের অভিযানে ৫ জন, দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ৫ জন ও পরশুরাম থানা পুলিশের অভিযানে ২ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক ফুলগাজী উপজেলার পশ্চিম বসন্তপুর গ্রামের মাহমুদুল হক লিমন, দাগনভূঞা উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফ, লালমনিরহাট জেলার মির্জাকোট গ্রামের মো. শরীফুল ইসলাম, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমড়ী গ্রামের মো. আল আমিন ও ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের মো. নুর হোসেন রিয়াজকে গ্রেফতার করা হয়।

দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ফেনী সদর উপজেলার রুহিতিয়া গ্রামের রাকিবুল হাসান, দাগনভূঞার কেরোনিয়া গ্রামের খাজা আহাম্মদ, একই উপজেলার দক্ষিণ করিমপুরের নুরুল ইসলাম, একই এলাকার তাজুল ইসলাম, পশ্চিম চন্ডিপুর গ্রামের মো. ইস্রাফিল আজম আসিফকে গ্রেফতার করা হয়।

এছাড়া পরশুরাম থানা পুলিশের অভিযানে উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের এনাম হোসেন ও রতনপুর গ্রামের শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে বুধবার গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo