• লিড নিউজ
  • জাতীয়

যমুনা ব্যবস্থাপনায় নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পনার আহ্বান পরিবেশ উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা  রিজওয়ানা হাসান বলেছেন, যমুনা বাংলাদেশের অন্যতম প্রধান নদী যা বাংলাদেশের ভূ-প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।

‎বুধবার রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত ‘যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনার পথ’ শীর্ষক নদী প্রকল্পের সমাপ্তি সেমিনার তিনি এসব কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, যমুনা নদী শাসন ও ব্যবস্থাপনায় নদীর আকার-আকৃতি ও বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে গড়ে ওঠা জীববৈচিত্র্য  ও জীবনযাপনের অপরিহার্য উপকরণগুলো অপরিবর্তিত রাখতে হবে। বোরো চাষাবাদের জন্য পর্যাপ্ত পানির সংস্থান ও লবণাক্ততা হ্রাসের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

‎সৈয়দা  রিজওয়ানা হাসান বলেন, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। জাপান ও জাপানের জনগণকে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ধন্যবাদ জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. এনামুল হক প্রমুখ।

মন্তব্য (০)





image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

  • company_logo