• লিড নিউজ
  • জাতীয়

‎কে নির্বাচন করবে আর কে করবে না—এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে আর কে করবে না—এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয়। নির্বাচন একটি বড় বিষয় হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই নিরাপদে চলাফেরা করছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) প্রধান কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪ ইউনিটে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
‎
‎নিরাপত্তার কারণ দেখিয়ে এক প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নির্বাচন করা না করা একান্তই সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত।’
‎
‎এসময় ভারতীয় দূতাবাস বন্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ তথ্যটি আমি আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে এক পক্ষ তলব করলে অন্য পক্ষও করে, এটাই নিয়ম।’
‎
‎অনুষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন সাহসী যোদ্ধা। দেশের জন্য তার বড় অবদান রয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা খাস দিলে তার জন্য দোয়া করবেন; তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
‎
‎বিকেএমইএ’র সভাপতি মো. হাতেমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি ও শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, শিল্প পুলিশ-৪ এর প্রধান (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo