• লিড নিউজ
  • জাতীয়

ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডিজিটালাইজেশনের কারণে বিদেশি যাওয়া কর্মীদের ভোগান্তি ও বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি আগের তুলনায় অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

‎বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
‎ 
‎তিনি বলেন, প্রবাসী অ্যাপসের মাধ্যমে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের থেকে আদায় করা হতো। যারা বিদেশে যাবেন কর্মীদের থেকে অনেক ধরনের দুর্নীতি হতো। সেটা বন্ধ করার জন্য আমরা প্রাণান্ত প্রচেষ্টা করেছি। আমাদেরকে আইওএম অনেক হেল্প করেছে। এটার জন্য আইএলও অনেক হেল্প করেছে। এটার জন্য আমরা ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্লাটফর্ম নামে সম্পূর্ণ একটা অনলাইন প্লাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন ১০০ শতাংশ ডিজিটালাইজ করেছে। এখন ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি, ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। তারপরও মেশিনের পিছনে তো মানুষ থাকে। আমাদেরকে মনে রাখতে হবে, সেই মানুষগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে।

‎আসিফ নজরুল বলেন, যারা ভোটের জন্য নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমি সবার কাছে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, প্রবাসীদের প্রতি গুরুত্ব দেওয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা প্রতিফলন করে ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মত অনেক রুটিন কাজ করেছি। প্রবাসীদের জন্য আমাদের রুটিন কাজের বাইরে প্রথমবারের মত কিছু স্টেপ নিতে পেরেছি। অবশ্যই এগুলো যথেষ্ট না।

‎উপদেষ্টা বলেন, সৌদি আরবের সাথে প্রথমবারের মত বাংলাদেশ আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তি করার সাথে সাথে ওদের ইম্প্যাক্ট বোঝা যায় না, কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে। সৌদি মিনিস্টার আমাকে বলেছেন, তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে, এটা হয়নি। আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয়নি। বাংলাদেশের সাথে হয়েছে।

‎তিনি আরও বলেন, আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে সিন্ডিকেট নিয়ে অনেক অভিযোগ শোনা যায়। মালয়েশিয়ার সিন্ডিকেটকে আমরা সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। আমরা স্ট্রংলি বলেছি, আমরা সিন্ডিকেট হতে দিব না। এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল, সেটা ভাঙার চেষ্টা করেছি। অন্তত হতে দেইনি এখনো। আমাদের মনে হয়, আমাদের আরো অনেক কিছু করার আছে।

‎উপদেষ্টা আরও বলেন, আমাদের পরবর্তী যে সরকার থাকবেন, তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে, নিজের মধ্যে যদি মিনিমাম ঈমান থাকে, যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতাবোধ থাকে, আমরা যতটুকু কাজ করেছি সেগুলো এগিয়ে নিবেই। তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন। প্রবাসীদের কল্যাণের জন্য আরও অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

মন্তব্য (০)





image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

  • company_logo