• সমগ্র বাংলা

ফরিদপুরের মাছ ব্যবসায়ী হত্যা মামলার আসামি সাভারে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি জাফর মোল্যা (৪২)-কে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ৫ ডিসেম্বর, ২৫ ইং তারিখ ভোর ৪টার দিকে মাছ ব্যবসায়ী উৎপল সরকার মাছ কেনার উদ্দেশ্যে অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটো ইজিবাইকে আসা মুখোশ পরিহিত ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের গতিরোধ করে।

র‌্যাব সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা প্রথমে অটোভ্যান চালক ফিরোজ মোল্লাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সাথে বেঁধে ফেলে। এ সময় তারা চালকের কাছ থেকে অটোভ্যানের চাবি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা উৎপল সরকারকেও প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ কেনার নগদ আনুমানিক ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা কেবল ছিনতাই করেই ক্ষান্ত হয়নি, তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে উৎপল সরকারকে হত্যা করে এবং মৃতদেহ রাস্তার পাশে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রেখে যায়। পরে পথচারীদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এই নৃশংস হত্যার ঘটনায় উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুরের সালথা থানায় একটি মামলা (মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি.) দায়ের করেন। মামলাটি ক্লুলেস হওয়ায় তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, গতকাল রাত ১০ টার দিকে র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাফর মোল্যাকে (৪২) গ্রেফতার করে। জাফর মোল্যা ফরিদপুর জেলার কোতয়ালী থানার তেতুলিয়া গ্রামের মৃত কাদের মোল্যার ছেলে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo