ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভারতে অবস্থানরত জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগে ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় এই কর্মসূচি পালন করা হবে। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে তাদের এই কর্মসূচি শুরু হবে।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হলো ক্রমাগত ভারতীয় আগ্রাসন। বাংলাদেশের জুলাই-আগস্টের যেসব খুনি ভারতে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের জনসাধারণকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মার্চ করবে এবং প্রতিবাদ জানাবে।’
এবি জুবায়ের আরও বলেন, ‘ভারতীয় মদদপুষ্ট মিডিয়া এবং রাজনৈতিক দল যেন বাংলাদেশে ফাংশন করতে না পারে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আসব।’
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...
নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...
নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

মন্তব্য (০)