• সমগ্র বাংলা

মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে।

মঙ্গলবার ১৬ই ডিসেম্বর ২০২৫ মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, শহীদ মিনার ও স্বাধীনতার চেতনা বিষয়ক নানা চিত্র অঙ্কন করে অংশগ্রহণকারী শিশুরা। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম উদ্দিন প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তাগাছা প্রেসক্লাব, উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফএম এ সালাম সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতেই এই আয়োজন। এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুল আলম রতন। শেষে বিজয়ীদের হাতে  সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo