• সমগ্র বাংলা

ময়মনসিংহ মহানগর জামায়াতের বিজয় র‍্যালি উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর যুব বিভাগ কর্তৃক বিজয় র‌্যালির আয়োজন করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, এবং জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিজয় র‌্যালির সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল আহসান এমরুল, তিনি বলেন, "আমরা সকল দেশপ্রেমিক জনগণের বিজয় উদযাপন করছি। এই দিন আমাদের ঐক্য, শক্তি ও সংগ্রামের প্রমাণ।"

এছাড়াও র‌্যালিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালীউল্লাহ মুজাহিদসহ অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ।

র‌্যালির শেষ পর্যায়ে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বিজয়ের গুরুত্ব এবং জাতির পক্ষে জামায়াতের অবদান নিয়ে আলোচনা করেন। নেতারা দেশপ্রেম ও ঐক্য ধরে রাখার মাধ্যমে জাতির অগ্রগতি সাধনের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

  • company_logo