• সমগ্র বাংলা

রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরীর সমাপনি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: ক্যাম্প ফায়ারিং এর মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে ৭ম বারের মতো আয়োজিত পাঁচদিন ব্যাপী কাব-ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্কাউটস্ অফিস দীর্ঘ চারবছর পর এই ক্যাম্পুরীর আয়োজন করে।

রবিবার সন্ধ্যায় ক্যাম্পুরীর সমাপনি অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ প্রামাণিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান ক্যাম্পুরীতে স্কাউটসে আগ্রহী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্কাউটস কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পুরীর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ সকাল, গুছিয়ে রাখি, আনন্দ মেলা, দৃপ্ত কদম, খেলবো মোরা, বন্ধু গড়ি, জানা অজানা, আমরাও পারি ও তাঁবু জলসার কর্মকান্ডগুলো হাতে কলমে শিখতে পারে। এছাড়া একজন শিক্ষার্থী নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে বিনির্মাণ করতে এমন ক্যাম্পুরীর কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলে জানান আয়োজকরা।

মন্তব্য (০)





image

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোন নেতিবাচক প্রভ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাট...

image

নওগাঁয় নজরুল বর্ষের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : সারাদেশের ন্যায় নওগাঁতেও নজরুল বর্ষের...

image

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চ...

পাবনা প্রতিনিধি : পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে...

image

রাণীনগরে জিআর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাক...

image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

  • company_logo