প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী তাঁতীলীগের চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলমকে (৬৭) গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হরিপুর ইউনিয়নের কাতুলি গ্রামে নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। তিনি ঐ গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)