• লিড নিউজ
  • জাতীয়

মালামাল পরিবহনে রেল ও নৌপথের ব্যবহার বাড়াতে হবে: পরিকল্পনা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, মালামাল পরিবহনে সড়কের বিকল্প হিসেবে রেল ও নৌপথের ব্যবহার বাড়াতে হবে এবং যোগাযোগ ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে।

‎তিনি বলেন, আমরা রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থে সড়ককে গুরুত্ব দিতে গিয়ে সস্তা রেল ও নদী পথকে উপেক্ষা করেছি। আমাদের রেল ও নদী পথকে ঢেলে সাজাতে হবে। মালামাল পরিবহনে সড়ক পথের বিকল্প হিসেবে রেল ও নদী পথের অধিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

‎জাতীয় সমন্বিত বহুমুখী পরিবহন মাস্টার প্ল্যান প্রণয়নের চলমান উদ্যোগের অংশ হিসেবে আজ ঢাকায় একটি অংশীজন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে সড়ক ভবন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‎সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ জিয়াউল হক।

‎প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমন্বিত ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় সমন্বিত বহুমুখী পরিবহন মাস্টার প্ল্যান সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

‎তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মালামাল পরিবহনে রেল ও অভ্যন্তরীণ নৌপথকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে পরিবহন ব্যয় কমবে এবং পরিবেশের ওপর চাপও হ্রাস পাবে।

‎বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, পরিবহন খাতে সমন্বয়ের অভাবে কৃষি ও পরিবেশসহ অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ক্ষতি এড়াতে সরকার সমন্বিত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে।

‎তিনি বলেন, ন্যাচারাল হাইওয়ে বাধাগ্রস্ত না করা, একক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভরতা কমানো এবং তথ্য-উপাত্তনির্ভর পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

‎সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বন্দর ও টার্মিনাল কর্তৃপক্ষ, বেসরকারি খাত, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সংগঠন এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎উপস্থাপনায় মাস্টার প্ল্যানের বেসলাইন অ্যাসেসমেন্ট স্টাডি ও কৌশলগত রোডম্যাপ তুলে ধরা হয়, যেখানে সড়কের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা, যানজট, নিরাপত্তা ঝুঁকি, উচ্চ লজিস্টিক ব্যয় এবং রেল ও নৌপথের অপর্যাপ্ত ব্যবহারের মতো চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়।

‎উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, করিডোর অগ্রাধিকার নির্ধারণ, লাস্ট-মাইল সংযোগ, পরিবেশগত স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

‎সেমিনারের শেষে সিদ্ধান্ত হয়, অংশীজনদের মতামত ও সুপারিশসমূহ মাস্টার প্ল্যানের পরিমার্জনে অন্তর্ভুক্ত করা হবে, যা একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও বাস্তবায়নযোগ্য জাতীয় সমন্বিত বহুমুখী পরিবহন মাস্টার প্ল্যান প্রণয়নে সহায়ক হবে।

মন্তব্য (০)





image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

  • company_logo