• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‎এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। স্বৈরাচারের ১৫ বছরে মানুষ কোনো ভালো নির্বাচন পায়নি, তাই সবাই ভালো একটা নির্বাচন চায়। যারা আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে কিংবা আইন হাতে তুলে নেবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যারা পতিত সৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। পলিটিক্যাল পার্টি হলে আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে বাচ্চা ছেলেদের খুন করেছে। তারা ভেবেছিল অনেক মানুষকে হত্যা করলে আরও ১৫ বছর সবাই চুপ থাকবে। এখন তারা নিজেরাই নিজেদের আউট করে দিয়েছে।

‎প্রেস সচিব আরও বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছে। পাশাপাশি তিনি নির্বাচনে অপপ্রচার বা সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo