ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত প্রতি উপজেলা বা থানায় কমপক্ষে দুই জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আসন্ন নির্বাচনে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রয়োজনীয় দপ্তরে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)