• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ১০ ডিসেম্বর বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের নেতারা।

ঘোষিত তালিকায় ঠাকুরগাঁও জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনেও প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি। এর মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. রবিউল ইসলাম। ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মো. গোলাম মর্তুজা সেলিম।

দলীয় নেতারা জানান, নির্বাচনে দায়িত্বশীল, উন্নয়নমুখী ও জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠায় মনোনীত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।

তারা আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে এনসিপির প্রার্থীরা কাজ করবেন জনআস্থা ও স্বচ্ছতার ভিত্তিতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo