• সমগ্র বাংলা

রাণীনগরে অভিভাবক সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাণীনগর বায়তুল হিকমাহ্ একাডেমী প্রাঙ্গনে একাডেমী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একাডেমীর পরিচালক মোস্তফা ইবনে আব্বাসের সার্বিক ব্যবস্থাপনায় ও একাডেমীর সভাপতি খন্দকার ডা: আনজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার মো: শরীফ উদ্দীন মাযহারী, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, একাডেমীর সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি প্রমুখ। এসময় প্রধান অতিথি মাত্র এক বছরে একাডেমীর সাফল্যের কথা তুলে ধরে আগামীতেও সফলতার এই ধারাবাহিকতা ধরে রাখতে একাডেমীর সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঐচ্ছিক ফান্ড থেকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণের সময় দুইতলা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আলী হোসেনের স্ত্রীর হাতে আর্থিক সহযোগিতা হিসেবে ১০হাজার টাকার চেক তুলে দেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo