• সমগ্র বাংলা

রাণীনগরের ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি সাইফুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মঙ্গলবার বিকেলে পরিদর্শন কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এরপর তিনি এনজিওর কার্যক্রম পরিদর্শনে যান। এসময় কাশিমপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল নিডস অবৈতনিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলার একমাত্র পর্যটন এলাকা হিসেবে খ্যাত পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম পরিদর্শন করেন। জেলা প্রশাসক পাখি পল্লীর সৌন্দর্যে সন্তোষ প্রকাশ করে পাখি পল্লীতে আলোর ব্যবস্থা করাসহ পর্যটকবান্ধব করতে আরো পরিকল্পনা গ্রহণ করতে ইউএনওকে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পাখি পল্লীতে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) সাবিলা ইয়াসমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: নজরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা কাওছার মোহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান নবাগত জেলা প্রশাসক মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব শতভাগ পালন করার নির্দেশনা প্রদান করেন। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক করতে সরকার বদ্ধ পরিকর। প্রতিটি ভোটার যেন আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তাই যখন যেখানে যে সমস্যার সৃষ্টি হবে সেটি দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে একে অপরের সঙ্গে একটি সেতুবন্ধন সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া সরকারের প্রতিটি নির্দেশনা সুচারু ভাবে সম্পন্ন করতে প্রতিটি কর্মকর্তাকে জেলা প্রশাসক বিশেষ নির্দেশনাও প্রদান করেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo