• লিড নিউজ
  • জাতীয়

বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’। এ উদ্দেশ্যে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি ‘লেটার অব ইনটেন্ট’ (প্রাথমিক সম্মতিপত্র) সই করেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি বাংলাদেশ বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং সশস্ত্র বাহিনী বিভাগসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির আওতায় ভবিষ্যতে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমানগুলো দেশে যুক্ত হবে এবং বাহিনীর ‘ফ্রন্টলাইন ফ্লিট’-এর অংশ হবে। এসব যুদ্ধবিমান নতুন প্রজন্মের এবং বহুমুখী যুদ্ধ সক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) হিসেবে পরিচিত।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, চলতি বছরের এপ্রিলে সরকার ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে, যেখানে প্রধান ছিলেন বিমানবাহিনী প্রধান। সে সময় চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল, যার সম্ভাব্য বাজেট ধরা হয়েছিল প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার।

প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ওয়ারপাওয়ারবাংলাদেশ ডটকমের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে মোট ২১২টি আকাশযান রয়েছে, যার মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।

 

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo