ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলার নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ নুরুন্নবী।
সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পদত্যাগ পোস্ট করেন। এর আগে (৩ ডিসেম্বর) পদত্যাগ করেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষকারী মোঃ নুর নবী, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি জামালপুর জেলা শাখা, আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় আমার আকিদা ও বিশ্বাসের সাথে মত পার্থক্য হওয়ায় উক্ত পদ থেকে এবং প্রাথমিক সকল সদস্য পদ থেকে অব্যহতি নিলাম।
এ বিষয়ে জানতে চাইলে মোঃ নুরুন্নবী বলেন, ব্যক্তিগত কারণেই আমি এ পদ থেকে অব্যাহতি নিয়েছি।
জামালপুর জেলা এনসিপির আহবায়ক এডভোকেট মোঃ সাদুল্লাহেল মামুন বলেন, পদত্যাগের বিষয়টি আমি শুনেছি। কি কারনে পদত্যাগ করেছে সেটা জেনে বলতে হবে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)