• লিড নিউজ
  • জাতীয়

সংস্কারের সবচেয়ে বড় অন্তরায় আমলাতন্ত্র: ইফতেখারুজ্জামান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে জনপ্রশাসন সংস্কারে শতাধিক প্রস্তাবনা এসেছে, কিন্তু এর মধ্যে মাত্র ১৮টি প্রস্তাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমেই এসেছে টয়লেট পরিষ্কার। তিনি আরও বলেন, দেশের সংস্কার নির্ভর করছে আমলাতন্ত্রের ইচ্ছার উপর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে ‘কর্তৃত্ববাদ পতনের পর বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, দেশের সংস্কারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আমলাতন্ত্র। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর সব রাজনৈতিক দল একমত হলেও সেগুলোর বাস্তবায়নে কোনও অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিচ্ছে। রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনো প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

গণমাধ্যম সংস্কারের প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, সরকার যদি গণমাধ্যমকে সুরক্ষা দিতে না পারে, ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। গণমাধ্যম কমিশনের প্রতিবেদন কার্যত ধুলোর স্তূপে পরিণত হয়েছে এবং তেমন কোনো সংস্কার বাস্তবায়িত হয়নি।

তিনি উল্লেখ করেন, কর্তৃত্ববাদের প্রসার ঘটাতে গণমাধ্যমও অংশীদার হয়েছে, যার কারণে মানুষের গণমাধ্যমের প্রতি আস্থা কমে গেছে। ২০০৫ সালের ৫ আগস্ট থেকে দখল, চাঁদাবাজি ও মামলা ব্যবসা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে গণমাধ্যমও যুক্ত ছিল। গত ১৫ বছরে কর্তৃত্ববাদের প্রভাব চরমে পৌঁছেছে। প্রতিটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা সরকার কার্যকর করার কথা থাকলেও অধিকাংশ সংস্কার বাস্তবায়িত হয়নি।

 

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo