• সমগ্র বাংলা

বিজিবির সহয়তায় সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে মারা গেছেন তারা বানু। মেয়ে থাকেন সীমান্তের ওপারে ভারতের মালদা জেলায়। শেষবারের মতো মায়ের প্রিয় মুখখানি দেখতে আসতে চান ভারতে বসবাসকারী মেয়ে। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় দুই দেশের সীমান্ত, যা পাসপোর্ট-ভিসা ছাড়া পাড়ি দেওয়া অসম্ভব ।

তবে শেষ পর্যন্ত মায়ের মরদেহের কাছে পৌঁছাতে মেয়ের ভিসা-পাসপোর্টের দরকার পড়েনি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মানবিক উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ মেলে

মঙ্গলবার (৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর সীমান্তে শেষবারের মত মায়ের মুখ দেখলেন মেয়ে ও ভারতীয় আত্মীয়-স্বজন।

জানা গেছে, বাংলাদেশি নাগরিক সীমান্তবর্তী এলাকা জমিনপুর গ্রামের তারা বানু (৭৫)। সোমবার (৮ ডিসেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। ভারতের মালদায় তারা বানুর মেয়ে মোছা. মালেকা বেগমসহ স্বজনরা বসবাস করেন। স্বজনরা লাশ দেখার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে বিজিবির কাছে আবেদন করেন। পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক মরদেহ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

মঙ্গলবার সকালে ৫৯ বিজিবি অধীন কিরণগঞ্জ বিওপির ‌জমিনপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ ও বিজিবির সমন্বয়ে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখতে পেয়ে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ ছাড়াও লাশ দেখার এ সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশি আত্মীয়-স্বজনরাও বিএসএফ ও বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেন।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি যে কোনো মানবিক কাজে সহানুভূতিশীল।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo