• সমগ্র বাংলা

নড়াইলে সার বিক্রেতার লাইসেন্স বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ক্ষুদ্র সার ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সার ব্যবসায়ীরা।

(৮ডিসেম্বর)সকালে নড়াইল আদালত সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,সরকার ২০২৫ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষুদ্র সার ব্যবসায়ীদের ডিলারশীপ বাতিল করেন।

তারা ২০০৯ সালের নীতিমালা ফেরত চান। ব্যবসায়ীদের ক্ষোভ, তারা লোন করে প্রান্তিক পর্যায়ে সার ব্যবসা টিকিয়ে রেখেছেন,এখন ডিলারশীপ বাতিল হলে তারা অসহায় হয়ে পড়বেন,তারা এই প্রজ্ঞাপন বাতিল চান। কৃষকের দোরগোড়ায় সঠিক সময়ে ও সঠিক মূল্যে সার পৌঁছে দিতে খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি কিছু নীতিমালা পরিবর্তনের কারণে খুচরা সার বিক্রেতাদের ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবিলম্বে সকল খুচরা সার বিক্রেতার বৈধ আইডি কার্ডের স্বীকৃতি ও ব্যবহার নিশ্চিত করতে হবে। তৃণমূল পর্যায়ের সার বিক্রেতাদের অর্থনৈতিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবসার স্বার্থে টি.ও লাইসেন্স (ট্রেডার্স ওন লাইসেন্স) প্রদান করতে হবে। সার ব্যবসার নীতিমালা সহজ ও বিক্রেতাবান্ধব করতে হবে, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা নির্বিঘ্নে কাজ করতে পারে। 

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষুদ্র সারব্যবসায়ী সমিতির আহবায়ক শফিকুল আলম ,সদস্য সচীব মনোয়ার হোসেন,পুলক কুমার বিশ্বাস,জিয়ারুর রহমান, প্রমুখ। ####

মন্তব্য (০)





image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

  • company_logo