ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পাবনা জেলা মোবাইল বিজনেস কমিউনিটি।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবনা জেলার সকল মোবাইল ফোনের দোকান বন্ধ করে পাবনা প্রেসক্লাবের সামনে পাবনা জেলার সকল মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও বিক্ষোভ মিছিল করেন।
তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।
এ সময় পাবনা জেলার সকল মোবাইলের দোকানের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)