• সমগ্র বাংলা

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, সেই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার আল রাজি হাসপাতালে অভিযান চালিয়াছে শ্রীপুর উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনার পর এ হাসপাতালের বিষয়ে ব্যাপক অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে ঐ হাসপাতালে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা আল রাজি হাসপাতালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম সাথে ছিলেন।  

অভিযান কালে হাসপাতালের কাগজপত্র সঠিক না পাওয়ায়, কাম্য লোকবল না থাকায় এবং  নিয়োগপ্রাপ্তদের সনদ না থাকায় ভুক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া হাসপাতালের যথাযথ নিয়ম মেনে পরিচালনার জন্য দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করলে সীলগালা করে দেওয়ার সিদ্ধান্ত প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

 এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল নবজাতক মৃত্যুর ঘটনার পরপরই বিষয়টি সিভিল সার্জন মহোদয় কে অবহিত করি।হাসপাতাল কর্তৃপক্ষকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে সব কিছু ঠিকঠাক না করতে পারলে হাসাপাতাল সীলগালা করে দেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম বলেন, হাসপাতালের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার বিভাগের ছাড়পত্র, কাম্য জনবল, যথাযথ সনদ ও রেজিস্ট্রার না থাকায় আল রাজি হাসপাতালকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবকিছু যথাযথ নিয়ম মেনে পরিচালনার জন্য দুই মাসের সময় দিয়ে মুচলেকা আদায় করা হয়েছে। অন্যথায় হাসপাতালটিকে সীলগালা করে দেওয়া হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

image

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...

image

কালীগঞ্জে এইচএসসির প্রথম দিনেই ২৯ পরীক্ষার্থীর অনুপস্থিতি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ...

image

বগুড়ায় বদলির দেড় মাস পরও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহ...

বগুড়া প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশ জারির ...

image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

  • company_logo