ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার দুপুরে(৭ডিসেম্বর) জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী ব্রিকসয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।
এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন জানান, জরিমানা আদায়সহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধসহ ভাটা পরিচালনা না করার নির্দেশনা প্রদান করা হয়েছে মালিককে।
তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন ভাটা মালিক’ জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মামুন।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)