• লিড নিউজ
  • জাতীয়

সরকারি অফিসের হয়রানি উত্তরণে আসছে ‘অ্যাপ’

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, আগামী বছরে সরকারি অফিসের সেই হয়রানি কমে আসবে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতদিনের ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান। 

আশিক চৌধুরী বলেন, ‘দেশে ব্যবসা শুরু করা জটিল কাজ। নিবন্ধন কার্যক্রম কঠিন। সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয়। এসব সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে ‘অ্যাপ’। এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে উদ্যোক্তা।’

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা, বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানান। এতে কৃষি জমি রক্ষা পাবে বলে উল্লেখ করেন তিনি। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। সাতদিনের এই মেলায় অংশ নিয়েছে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমই খাতে সুদহার ১৫ শতাংশ। এত বেশি হবার কারণ মূল্যস্ফীতির হার বেশি। এনজিও থেকে ঋণ নিলে ২৫ শতাংশ সুদ দিতে হয়। এতে তাদের পরিচালন ব্যয় বাড়ে। এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু পরিচালনা করা জটিল। 

আলোচকরা আরও বলেন, এসএমইখাতে ঋণ কমে আসছে। নির্বাচনের জন্য সব খাতেই স্থবিরতা তৈরি হয়েছে। ব্যাংক খাতে এখন অতিরিক্ত তারল্য দেড় লাখ কোটি টাকা। চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে। 

এ সময়, রপ্তানির জন্য বন্ডেড ওয়্যারহাউস করতে হয় উল্লেখ করে, এসএমই খাতের জন্য এই প্রক্রিয়া সহনীয় করার দাবি জানানো হয়। 

 

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo