• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বাহিরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের শিক্ষা খাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে, আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ সব জায়গায় রয়েছে। তবে বাহিরের দেশে বাংলাদেশিরা সবথেকে কম বেতনে চাকরি করে।    

রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষের প্রশিক্ষণ, শিক্ষার অভাবের কারণে উচ্চমানের কাজে যেতে পারেনা। বাহিরের দেশে একই কাজ আমাদের দেশের মানুষ তাদের থেকে কম বেতনে চাকরি করছে সেটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতা। বাংলাদেশিরা একই কাজ করলেও বাহিরের দেশের লোকের বেতন বেশী কারণ তাদের সরাসরি ভাইভা দিয়ে চাকরি হয়েছে। আমাদের দেশের মানুষ বাহিরে গিয়ে শিক্ষার অভাবে ভাইভা দিতে পারেনা, তাছাড়া ভাষা শিক্ষার কেন বিকল্প নাই। জাপানি ভাষায় এনফোর নামে একটা লেভেল আছে সেটা শিখতে ছয় মাসের মত সময় লাগে। সেটি করতে পারলে জাপানিতে কাজের অনেক সুযোগ রয়েছে। আমাদের দেশের জনশক্তি রয়েছে সেটিকে প্রশিক্ষণ শিক্ষার মাধ্যমে যোগ্যতা সম্পূর্ণ করতে হবে।   

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের যারা ছাত্র ছাত্রী আছে তাদের জন্য আগামীতে প্রচুর সুযোগ রয়েছে। তাদের সঠিক লাইন দেখতে হবে সেই সঙ্গে ভালো পথে চলতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার কোনো বিকল্প নাই। তাদের মনোযোগী হতে হবে পড়ালেখার কোনো সংক্ষিপ্ত পথ নাই অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আগের থেকে এখন অনেক বেশি সুযোগ রয়েছে সেটি নিতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে।  

একসময়ে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #

মন্তব্য (০)





image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

image

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...

image

কালীগঞ্জে এইচএসসির প্রথম দিনেই ২৯ পরীক্ষার্থীর অনুপস্থিতি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ...

image

বগুড়ায় বদলির দেড় মাস পরও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহ...

বগুড়া প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশ জারির ...

image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

  • company_logo