• লিড নিউজ
  • জাতীয়

‎শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রত্যেকটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।

‎কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কক্সবাজার জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, শিক্ষার উদ্দেশ্য অনেক বড়। এর উদ্দেশ্য শুধু জিপিএ ফাইভ অর্জন অথবা ভালো ফলাফল করা নয়, বরং এটা শিক্ষার একটি ক্ষুদ্র অংশ। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।

‎এসময় উপদেষ্টা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকসহ সব অংশীজনদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।

‎প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

‎কক্সবাজারের জেলা প্রশাসক মো. আঃ মান্নানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo