• সমগ্র বাংলা

শ্রীপুরে বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কমিউটার বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । কালো ধোঁয়া নির্গত, মবিল ছিটকে আতংকিত বহুযাত্রী। যা কয়েকটি স্টেশনে অপেক্ষমাণ রয়েছে কয়েকটি যাত্রীবাহী ট্রেন। 

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বলাকা কমিউটারের যাত্রীরা বলেন, আজ বিকালের দিকে কাওরাইদ রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিনের ভেতর থেকে অনেক কালো ধোঁয়া বের হতে থাকে। ট্রেনটির চালক ঝুঁকি নিয়ে সাতখামাইর রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে আসে। এতক্ষণে ইঞ্জিনের সমস্ত মবিল ছিটকে মাটিতে পড়ে। এসময় ইঞ্জিনে বসা ট্রেনের অনেক যাত্রীর গায়ে কালো মবিল ছিটকে জামাকাপড় নষ্ট হয় এবং কৃষি পন্য নষ্ট হয়। আতংকিত হয়ে পড়ে অনেক যাত্রী। 

ময়মনসিংহ  থেকে আসা যাত্রী নাজমুল বলেন, আমি ট্রেনের সামনের  বগিতে ছিলাম। হঠাৎ করে দেখি ইঞ্জিন থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। পরবর্তীতে ট্রেন চালক সাতখামাইর রেলওয়ে স্টেশনে বন্ধ করে। এসময় ট্রেনের ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ মবিল ছিটে যায়। সবাই আতংকিত হয়ে পড়ে। সাড়ে ৪টা থেকে শতশত যাত্রী ভোগান্তি পোহাচ্ছে। অনেকেই বিকল্প পথে ঢাকায় ফেরার চেষ্টা করছে। অনেক নারী শিশু বৃদ্ধ কষ্ট করছে। 

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত বিকল হাওয়া ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনে দাঁড়ানো রয়েছে। এখন পর্যন্ত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা হয়নি। তিনি আরও জানান, চেষ্টা চলছে দ্রুত সময়ের মধ্যে একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে আশপাশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কয়েকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

 

 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo