• সমগ্র বাংলা

সরাইল ২৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা।

‎বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

‎গত ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, সিংগারবিল বিওপি’র টহলদল বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা থেকে ৭১ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করে। যার সিজার মূল্য ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

‎একই দিন রাতে ১২টা ১০ মিনিটে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় আরেকটি টহলদল অভিযান চালিয়ে ২৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

‎এ ছাড়া আজ ৬ ডিসেম্বর ভোর ৪টা ২০ মিনিটে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে—কসমেটিকস ৪১৪ পিস,চকলেট ১০,৫২৪ পিস,ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট ১২১ প্যাকেট,পাঞ্জাবী ১০০ পিস,শাড়ী ১৫ পিস,শাল/চাদর ১২১ পিস,সোয়েটার ৯০ পিস।
‎এসব পণ্যের মোট সিজার মূল্য ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo