• সমগ্র বাংলা

লালমনিরহাটে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী লালমনিরহাট এলজিইডি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক ( সুজন)'র উদ্যোগে এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল। সূচনা বক্তব্য রাখেন, সুজনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা।
এতে ধারণাপত্র পাঠ করেন সুজনের সহ-সভাপতি আবু হাসনাত রানা।গোলটেবিল বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক,নারীনেত্রী,তরুণ প্রজন্ম,ধর্মীয়নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।এ সময় উম্মুক্ত আলোচনায় আইনের শাসন,সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উন্নয়ন নিয়ে পরামর্শ ও মতামত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।এ গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ক্যাপ্টেন (অব.) আজিজুল হক (বীর প্রতীক),সুজনের সহ-সভাপতি অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায়,অধ্যক্ষ মনওয়ারুল ইসলাম ,দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ শামসুদ্দীন প্রমুখ।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo