• জাতীয়

‎প্রতারণা–নির্যাতনের শিকার ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবারও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া। দেশটির মিসরাতা ও ত্রিপলী অঞ্চল থেকে তাদের ফেরত পাঠানো হয়। দেশে আসা বেশিরভাগই বিভিন্নভাবে প্রতারণা ও মাফিয়া চক্রের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ আটক থাকার পর মোটা অংকের মুক্তিপণ দিয়ে উদ্ধার হয়েছেন।

‎উন্নত জীবনের আশায় ভিজিট ভিসা নিয়ে ২ বছর আগে দেশটিতে গিয়েছিলেন শাহিন মাতবর। যাবার কয়েকদিনের মাথায় আটক হন মাফিয়াদের হাতে। মুক্তিপণের জন্য দফায় দফায় চলে নির্যাতন। ভেঙে দেয়া হয় ডান পা। ৪৫ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেও শাহিন এখন হাঁটাচলায় অক্ষম।

‎শাহিন বলেন, ‘আমার এ পর্যন্ত ৪৫ লাখ টাকা খরচ হয়েছে। আমার পরিবারের কাছে এত টাকা ছিল না। আত্মীয়-স্বজন যে যেভাবে পারছে এমনকি ১০ টাকা পর্যন্ত ভিক্ষা করে আমাকে সাহায্য করেছে।’

‎মাদারীপুরের কুদ্দুস মোল্লার ছেলে তিন বছর ধরে লিবিয়ায় নিখোঁজ। নিজেও কয়েক দফা সেখানে মাফিয়াদের হাতে আটক হয়েছিলেন। মুক্তিপণ দিয়ে নিজে দেশে ফিরতে পারলেও ছেলের সন্ধান কীভাবে পাবেন-চোখেমুখে এই প্রশ্ন নিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনিও।

‎কুদ্দুস মোল্লা বলেন, ‘আমার ছেলেকে তিন বছর ধরে পাচ্ছি না। আমি মাফিয়াদের কাছে আটক ছিলাম।’ লিবিয়া ফেরত আরেকজন বলেন, ‘প্রথমে বিক্রি করেছে তিউনিশিয়া পরে বিক্রি করেছে আলজেরিয়া। সেখান থেকে লিবিয়াতে তিন বছর জেল খেটে আসলাম।’

‎শাহিন ও কুদ্দুস মোল্লার মতো শুক্রবার লিবিয়া থেকে ফিরেছেন ৩১০ জন বাংলাদেশি। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে তাদের ৯ জন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বিমানবন্দরে নিখোঁজ দুই স্বজনের খোঁজে এসেছেন নোয়াখালীর বেগমগঞ্জের আনোয়ার হোসেন। এক বছর ধরে দেশটিতে নিখোঁজ তারা।

‎আনোয়ার হোসেন বলেন, ‘দালালে বলেছে নিখোঁজ আছে, একবার বলে আছে, আবার বলে মারা গিয়েছে।’ স্বজনদের দাবি, ভালো কাজের প্রলোভনে লিবিয়ায় নিয়ে আটকে রেখে মুক্তিপণের জন্য মারধর ও নির্যাতন করে দালাল চক্র। এই টাকা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই।

‎লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে গত তিন মাসে লিবিয়া সরকারের ব্যবস্থাপনায় চারটি ফ্লাইটে লিবিয়া থেকে ফিরেছেন ১ হাজার ২৩৮ জন বাংলাদেশি। আর ২০২৩ সালের জুন মাস থেকে এই পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে ফিরেছেন ৭ হাজার ৮২৯ জন বাংলাদেশি।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo