• সমগ্র বাংলা

কালীগঞ্জে চিনিকল ফার্মের মাঠে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত ওমর শেখ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যার পর তাকে ফেলে রেখে গেছে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারাল অস্ত্র ও আঘাতের চিহ্ন এবং গলায় বাঁধা অবস্থায় আলামত পাওয়া গেছে। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, “ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। কাজ শেষে হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ ও পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।” এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo