• লিড নিউজ
  • জাতীয়

‎খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার।

‎প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার রাতে ডকুমেন্টারিটি প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত।’

‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের ডকুমেন্টারিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

‎এতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে তাঁর ভূমিকা চিত্রায়িত হয়েছে।

‎ডকুমেন্টারিতে এক-এগারোতে তাঁর আপসহীন অবস্থান—নিজে ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপোস না করার দৃঢ়তা— উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে মিথ্যা মামলায় তাঁর কারাবরণের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে।

‎ডকুমেন্টারিটি শেষ হয়েছে এই মন্তব্য দিয়ে: ‘বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।’

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo