• গণমাধ্যম

সাতকানিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু, সাংবাদিকসহ আহত ৩

  • গণমাধ্যম

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দুই সাংবাদিকসহ আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কেরানিহাট-বান্দরবান সড়কের সত্যপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাজমুল (৩৬) এবং তৌহিদ (১৯)। তারা দুজনই বান্দরবান সদর উপজেলার ৭ নম্বর আর্মিপাড়া এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে রয়েছেন—আবুদল কাদের (৩৫), আর্মিপাড়া, বান্দরবান সদর। বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম,

খবরের কাগজ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম (তাদের বাড়ি সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায়)

স্থানীয় সূত্রে জানা গেছে, পূবালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই নাজমুল মারা যান। পরে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে আরও একজন মোটরসাইকেল আরোহী তৌহিদ মৃত্যুবরণ করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য (০)





image

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক : সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন...

image

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব জামালপুরের উদ্যোগে ...

image

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

নিউজ ডেস্ক : এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা ক...

image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিতে আহ্বায়ক ম...

বগুড়া প্রতিনিধি: ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে...

image

ঢাকাস্থ সাংবাদিকদের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবি প্রতিনিধি :ঢাকাস্থ সাংবাদিকদের সাথে বাংলাদেশ কৃষি বিশ...

  • company_logo