• সমগ্র বাংলা

চা পানের উদ্দেশ্য যাচ্ছিলেন বাজারে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় একটি আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এনায়েত হোসেন (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত এনায়েত হোসেন ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ভাই সাংবাদিক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধায় বৃদ্ধ এনায়েত হোসেন মাগরিবের নামাজ আদায় শেষে তিনি চা পান করার উদ্দেশ্যে স্থানীয় রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কবরস্থানের সামনের আঞ্চলিক সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

এ বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালিয়া থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম মুঠোফোনে   জানান, দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo