• সমগ্র বাংলা

নড়াইলে ঘর থেকে যুবকের গলিত লাশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভায় বসত ঘর থেকে মো. ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পৌরসভার কুন্দশী গ্রামের নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে। 

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের ইমরুল ভূঁইয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। ইমরুল ভূঁইয়ার পরিবারের লোকজনের সাথে কোনো সম্পর্ক ছিলো না। এছাড়া তার স্ত্রীর সাথে এক বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে গলিত অবস্থায় ইমরুলের মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্যে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহেটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo